سورةالعلق {٩٦} 96. AL-´ALAQ
اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ {١} 1. পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন
خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ {٢} 2. সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে।
اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ {٣} 3. পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু,
الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ {٤} 4. যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন,
عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ {٥} 5. শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।
كَلَّا إِنَّ الْإِنْسَانَ لَيَطْغَىٰ {٦} 6. সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে,
أَنْ رَآهُ اسْتَغْنَىٰ {٧} 7. এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে।
إِنَّ إِلَىٰ رَبِّكَ الرُّجْعَىٰ {٨} 8. নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে।
أَرَأَيْتَ الَّذِي يَنْهَىٰ {٩} 9. আপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে
عَبْدًا إِذَا صَلَّىٰ {١٠} 10. এক বান্দাকে যখন সে নামায পড়ে?
أَرَأَيْتَ إِنْ كَانَ عَلَى الْهُدَىٰ {١١} 11. আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে।
أَوْ أَمَرَ بِالتَّقْوَىٰ {١٢} 12. অথবা খোদাভীতি শিক্ষা দেয়।
أَرَأَيْتَ إِنْ كَذَّبَ وَتَوَلَّىٰ {١٣} 13. আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
أَلَمْ يَعْلَمْ بِأَنَّ اللَّهَ يَرَىٰ {١٤} 14. সে কি জানে না যে, আল্লাহ দেখেন?
كَلَّا لَئِنْ لَمْ يَنْتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ {١٥} 15. কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই-
نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ {١٦} 16. মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ।
فَلْيَدْعُ نَادِيَهُ {١٧} 17. অতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক।
سَنَدْعُ الزَّبَانِيَةَ {١٨} 18. আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে
كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ ۩ {١٩} 19. কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন।
Al-Qur'an Today @2006