سورةالضحى {٩٣} 93. ADH-DHUHA
وَالضُّحَىٰ {١} 1. শপথ পূর্বাহ্নের,
وَاللَّيْلِ إِذَا سَجَىٰ {٢} 2. শপথ রাত্রির যখন তা গভীর হয়,
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ {٣} 3. আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হননি।
وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَىٰ {٤} 4. আপনার জন্যে পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়।
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ {٥} 5. আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন।
أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ {٦} 6. তিনি কি আপনাকে এতীমরূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।
وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰ {٧} 7. তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন।
وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَىٰ {٨} 8. তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন।
فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ {٩} 9. সুতরাং আপনি এতীমের প্রতি কঠোর হবেন না;
وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ {١٠} 10. সওয়ালকারীকে ধমক দেবেন না।
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ {١١} 11. এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন।
Al-Qur'an Today @2006