سورةالغاشية {٨٨} 88. AL-GHAASYIYAH
هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ {١} 1. আপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি?
وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ {٢} 2. অনেক মুখমন্ডল সেদিন হবে লাঞ্ছিত,
عَامِلَةٌ نَاصِبَةٌ {٣} 3. ক্লিষ্ট, ক্লান্ত।
تَصْلَىٰ نَارًا حَامِيَةً {٤} 4. তারা জ্বলন্ত আগুনে পতিত হবে।
تُسْقَىٰ مِنْ عَيْنٍ آنِيَةٍ {٥} 5. তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে।
لَيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِنْ ضَرِيعٍ {٦} 6. কন্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্যে কোন খাদ্য নেই।
لَا يُسْمِنُ وَلَا يُغْنِي مِنْ جُوعٍ {٧} 7. এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না।
وُجُوهٌ يَوْمَئِذٍ نَاعِمَةٌ {٨} 8. অনেক মুখমন্ডল সেদিন হবে, সজীব,
لِسَعْيِهَا رَاضِيَةٌ {٩} 9. তাদের কর্মের কারণে সন্তুষ্ট।
فِي جَنَّةٍ عَالِيَةٍ {١٠} 10. তারা থাকবে, সুউচ্চ জান্নাতে।
لَا تَسْمَعُ فِيهَا لَاغِيَةً {١١} 11. তথায় শুনবে না কোন অসার কথাবার্তা।
فِيهَا عَيْنٌ جَارِيَةٌ {١٢} 12. তথায় থাকবে প্রবাহিত ঝরণা।
فِيهَا سُرُرٌ مَرْفُوعَةٌ {١٣} 13. তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন।
وَأَكْوَابٌ مَوْضُوعَةٌ {١٤} 14. এবং সংরক্ষিত পানপাত্র
وَنَمَارِقُ مَصْفُوفَةٌ {١٥} 15. এবং সারি সারি গালিচা
وَزَرَابِيُّ مَبْثُوثَةٌ {١٦} 16. এবং বিস্তৃত বিছানো কার্পেট।
أَفَلَا يَنْظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ {١٧} 17. তারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে সৃষ্টি করা হয়েছে?
وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ {١٨} 18. এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে উচ্চ করা হয়েছে?
وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ {١٩} 19. এবং পাহাড়ের দিকে যে, তা কিভাবে স্থাপন করা হয়েছে?
وَإِلَى الْأَرْضِ كَيْفَ سُطِحَتْ {٢٠} 20. এবং পৃথিবীর দিকে যে, তা কিভাবে সমতল বিছানো হয়েছে?
فَذَكِّرْ إِنَّمَا أَنْتَ مُذَكِّرٌ {٢١} 21. অতএব, আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা,
لَسْتَ عَلَيْهِمْ بِمُصَيْطِرٍ {٢٢} 22. আপনি তাদের শাসক নন,
إِلَّا مَنْ تَوَلَّىٰ وَكَفَرَ {٢٣} 23. কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও কাফের হয়ে যায়,
فَيُعَذِّبُهُ اللَّهُ الْعَذَابَ الْأَكْبَرَ {٢٤} 24. আল্লাহ তাকে মহা আযাব দেবেন।
إِنَّ إِلَيْنَا إِيَابَهُمْ {٢٥} 25. নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই নিকট,
ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُمْ {٢٦} 26. অতঃপর তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্ব।
Al-Qur'an Today @2006