سورةالمطففين {٨٣} 83. AL-MUTAFFIFIIN
وَيْلٌ لِلْمُطَفِّفِينَ {١} 1. যারা মাপে কম করে, তাদের জন্যে দুর্ভোগ,
الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ {٢} 2. যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয়, তখন পূর্ণ মাত্রায় নেয়
وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ {٣} 3. এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয়, তখন কম করে দেয়।
أَلَا يَظُنُّ أُولَٰئِكَ أَنَّهُمْ مَبْعُوثُونَ {٤} 4. তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুত্থিত হবে।
لِيَوْمٍ عَظِيمٍ {٥} 5. সেই মহাদিবসে,
يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ {٦} 6. যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালনকর্তার সামনে।
كَلَّا إِنَّ كِتَابَ الْفُجَّارِ لَفِي سِجِّينٍ {٧} 7. এটা কিছুতেই উচিত নয়, নিশ্চয় পাপাচারীদের আমলনামা সিজ্জীনে আছে।
وَمَا أَدْرَاكَ مَا سِجِّينٌ {٨} 8. আপনি জানেন, সিজ্জীন কি?
كِتَابٌ مَرْقُومٌ {٩} 9. এটা লিপিবদ্ধ খাতা।
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ {١٠} 10. সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের,
الَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ الدِّينِ {١١} 11. যারা প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে।
وَمَا يُكَذِّبُ بِهِ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ {١٢} 12. প্রত্যেক সীমালংঘনকারী পাপিষ্ঠই কেবল একে মিথ্যারোপ করে।
إِذَا تُتْلَىٰ عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ {١٣} 13. তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হলে সে বলে, পুরাকালের উপকথা।
كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ {١٤} 14. কখনও না, বরং তারা যা করে, তাই তাদের হৃদয় মরিচা ধরিয়ে দিয়েছে।
كَلَّا إِنَّهُمْ عَنْ رَبِّهِمْ يَوْمَئِذٍ لَمَحْجُوبُونَ {١٥} 15. কখনও না, তারা সেদিন তাদের পালনকর্তার থেকে পর্দার অন্তরালে থাকবে।
ثُمَّ إِنَّهُمْ لَصَالُو الْجَحِيمِ {١٦} 16. অতঃপর তারা জাহান্নামে প্রবেশ করবে।
ثُمَّ يُقَالُ هَٰذَا الَّذِي كُنْتُمْ بِهِ تُكَذِّبُونَ {١٧} 17. এরপর বলা হবে, একেই তো তোমরা মিথ্যারোপ করতে।
كَلَّا إِنَّ كِتَابَ الْأَبْرَارِ لَفِي عِلِّيِّينَ {١٨} 18. কখনও না, নিশ্চয় সৎলোকদের আমলনামা আছে ইল্লিয়্যীনে।
وَمَا أَدْرَاكَ مَا عِلِّيُّونَ {١٩} 19. আপনি জানেন ইল্লিয়্যীন কি?
كِتَابٌ مَرْقُومٌ {٢٠} 20. এটা লিপিবদ্ধ খাতা।
يَشْهَدُهُ الْمُقَرَّبُونَ {٢١} 21. আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ একে প্রত্যক্ষ করে।
إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ {٢٢} 22. নিশ্চয় সৎলোকগণ থাকবে পরম আরামে,
عَلَى الْأَرَائِكِ يَنْظُرُونَ {٢٣} 23. সিংহাসনে বসে অবলোকন করবে।
تَعْرِفُ فِي وُجُوهِهِمْ نَضْرَةَ النَّعِيمِ {٢٤} 24. আপনি তাদের মুখমন্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবেন।
يُسْقَوْنَ مِنْ رَحِيقٍ مَخْتُومٍ {٢٥} 25. তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় পান করানো হবে।
خِتَامُهُ مِسْكٌ ۚ وَفِي ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُونَ {٢٦} 26. তার মোহর হবে কস্তুরী। এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত।
وَمِزَاجُهُ مِنْ تَسْنِيمٍ {٢٧} 27. তার মিশ্রণ হবে তসনীমের পানি।
عَيْنًا يَشْرَبُ بِهَا الْمُقَرَّبُونَ {٢٨} 28. এটা একটা ঝরণা, যার পানি পান করবে নৈকট্যশীলগণ।
إِنَّ الَّذِينَ أَجْرَمُوا كَانُوا مِنَ الَّذِينَ آمَنُوا يَضْحَكُونَ {٢٩} 29. যারা অপরাধী, তারা বিশ্বাসীদেরকে উপহাস করত।
وَإِذَا مَرُّوا بِهِمْ يَتَغَامَزُونَ {٣٠} 30. এবং তারা যখন তাদের কাছ দিয়ে গমন করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত।
وَإِذَا انْقَلَبُوا إِلَىٰ أَهْلِهِمُ انْقَلَبُوا فَكِهِينَ {٣١} 31. তারা যখন তাদের পরিবার-পরিজনের কাছে ফিরত, তখনও হাসাহাসি করে ফিরত।
وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَٰؤُلَاءِ لَضَالُّونَ {٣٢} 32. আর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত, তখন বলত, নিশ্চয় এরা বিভ্রান্ত।
وَمَا أُرْسِلُوا عَلَيْهِمْ حَافِظِينَ {٣٣} 33. অথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়করূপে প্রেরিত হয়নি।
فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ {٣٤} 34. আজ যারা বিশ্বাসী, তারা কাফেরদেরকে উপহাস করছে।
عَلَى الْأَرَائِكِ يَنْظُرُونَ {٣٥} 35. সিংহাসনে বসে, তাদেরকে অবলোকন করছে,
هَلْ ثُوِّبَ الْكُفَّارُ مَا كَانُوا يَفْعَلُونَ {٣٦} 36. কাফেররা যা করত, তার প্রতিফল পেয়েছে তো?
Al-Qur'an Today @2006