سورةالعاديات {١٠٠} 100. AL-´AADIYAAT
وَالْعَادِيَاتِ ضَبْحًا {١} 1. শপথ উর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের,
فَالْمُورِيَاتِ قَدْحًا {٢} 2. অতঃপর ক্ষুরাঘাতে অগ্নিবিচ্ছুরক অশ্বসমূহের
فَالْمُغِيرَاتِ صُبْحًا {٣} 3. অতঃপর প্রভাতকালে আক্রমণকারী অশ্বসমূহের
فَأَثَرْنَ بِهِ نَقْعًا {٤} 4. ও যারা সে সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে
فَوَسَطْنَ بِهِ جَمْعًا {٥} 5. অতঃপর যারা শক্রদলের অভ্যন্তরে ঢুকে পড়ে-
إِنَّ الْإِنْسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ {٦} 6. নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ।
وَإِنَّهُ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ {٧} 7. এবং সে অবশ্য এ বিষয়ে অবহিত
وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ {٨} 8. এবং সে নিশ্চিতই ধন-সম্পদের ভালবাসায় মত্ত।
أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ {٩} 9. সে কি জানে না, যখন কবরে যা আছে, তা উত্থিত হবে
وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ {١٠} 10. এবং অন্তরে যা আছে, তা অর্জন করা হবে?
إِنَّ رَبَّهُمْ بِهِمْ يَوْمَئِذٍ لَخَبِيرٌ {١١} 11. সেদিন তাদের কি হবে, সে সম্পর্কে তাদের পালনকর্তা সবিশেষ জ্ঞাত।
Al-Qur'an Today @2006